• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন উপলক্ষে জামালপুরে ১ হাজার ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন 

     dailybangla 
    10th Feb 2026 6:49 pm  |  অনলাইন সংস্করণ

    মো. রাকিব হাসান, জামালপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

    জামালপুরের পুলিশ সুপার জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্য প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। জেলার ৫টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় ৬২৩ কেন্দ্র অন্যান্য বাহিনীর পাশপাশি ১ হাজর ৬৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে এক থেকে তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

    এছাড়াও ২০টি স্টাকিং ও ৬৫টি মোবাইল টিম মাঠে থাকবে। প্রথমবারের মত ঝুকিপুণ কেন্দ্রে বডিওন ক্যামেরা এবং অতিঝুকিপুণ কেন্দ্রে অনলাইন বডিওন ক্যামেরা থাকবে। পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্র ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728