• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নৌকা দিয়ে ভোট কেন্দ্রে আসেন সীমান্তবাসী 

     dailybangla 
    12th Feb 2026 8:08 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট : দুই কিলোমিটার বালুচর ডিঙিয়ে নৌকা যোগে ধরলা নদী পাড় হয়ে লালমনিরহাট ফলিমারী চরের সীমান্ত এলাকার মানুষজন ভোট কেন্দ্রে আসছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা দলে দলে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আবার নৌকা যোগে বাড়ি ফিরে যান। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন ভারত-বাংলাদেশের মধ্যদিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর খেয়াঘাট।

    নদীর ওপারে সীমান্ত ঘেঁষা ফলিমারী চর এলাকা। ওই চরে সহস্রাধিক বাংলাদেশী মানুষের বসবাস। রয়েছে ৫ শতাধিক ভোট। ধরলা নদী যেন তাদেরকে বাংলাদের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। নদীর সঙ্গে মিতালি আর বালুচরে সব্জিসহ নানা ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দুই কিলোমিটার বালুচর ডিঙিয়ে ঘাটে এসে নিজ খরচে নৌকা যোগে ধরলা নদী পাড় হয় ওই ফলিমারী চরের সীমান্ত এলাকার নারী ও পুরুষ ভোটার।

    পরে উৎসবমুখর পরিবেশে দলে দলে সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার ও মোগলহাট কর্নপূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটাররা এসে ভোট দিয়ে আবার নৌকা যোগে বাড়ি ফিরে যান। তাদের চোখে মুখে ভোট দেওয়ার আনন্দ। তাদের মাঝে যেন ঈদের আমেজ বিরাজ করছে। কথা হয় ষাটোর্ধ জড়িমন বেওয়ার সঙ্গে, তিনি পান চিবতে চিবতে হাসিমাখা মুখে হাতের অমোচনীয় কালি দেখিয়ে বলেন, ১৭ বছর পর ভোট দিনু বাহে, বেটার বউ, মেয়ে একসাথত আসি ভোট দিনু।

    একই এলাকার আব্দুল হামিদ (৬৫) জানান, চরের বেশিরভাগ ভোটার ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে আসেন নাই। আর গেলো তিনবারের এমপি নির্বাচনে কেউই টাকা খরচ করে ভোট দিতে আসেন নাই। শুনেছি আমাদের ভোট অন্যজনে দেয়। তবে এবার দুই কিলোমিটার বালুচর হেঁটে এসেও ভোট দিতে পেরে ভালো লাগছে। আমরা পরিবারের সকল ভোটার এসেছি। লালমনিরহাট-৩ সদর আসনের ভারত সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মোগলহাট ইউনিয়নের ২নং ভোট কেন্দ্র মোগলহাট উচ্চ বিদ্যালয় (পুরুষ) ও কর্ণপূর প্রাথমিক বিদ্যালয় (মহিলা)।

    এই দুই কেন্দ্রে পুরুষ ভোটার ২৮৩০ ও নারী ভোটার ২৯৩৩ জন। এই দুই ভোট কেন্দ্রে প্রথম আড়াই ঘন্টায় ২৩% পুরুষ ভোট ও ২০% মহিলা ভোটার তাদের ভোট প্রদান করেছেন। মোগলহাট সীমান্তের মোগলহাট উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ে। আনন্দমুখর পরিবেশে সম্মানিত ভোটাররা যাতে ভোট দিতে পারেন এজন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুতি রেখেছিলাম।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728