পবিত্র উমরাহ পালনে মক্কায় এম শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র উমরাহ পালনে সৌদি আরবের মক্কা শরীফে অবস্থান করছেন নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এম শফিকুল ইসলাম।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে তিনি তাঁর দুই পুত্র সন্তানসহ সপরিবারে পবিত্র কাবা শরীফে উমরাহ আদায় করেছেন। ধর্মীয় এই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মিক পরিশুদ্ধতার সুযোগ গ্রহণ করছেন।
উমরাহ পালনকালে এম শফিকুল ইসলাম তাঁর আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং প্রবাসী কমিউনিটির সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে তিনি ও তাঁর পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র উমরাহ সম্পন্ন করে নিরাপদে নিজ কর্মস্থল যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করতে পারেন।
উল্লেখ্য, এম শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন মানবিক ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিআলো/তুরাগ



