• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরাজয় মেনে নতুন লড়াইয়ের ঘোষণা তাসনিম জারার 

     dailybangla 
    13th Feb 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা। ফলাফল মেনে নিয়ে তিনি বিজয়ী প্রার্থী ও দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।

    স্ট্যাটাসে তিনি জানান, অল্প সময়ের প্রস্তুতিতেই ৪৪ হাজারের বেশি ভোটার একটি ভিন্নধর্মী, পরিচ্ছন্ন প্রচারণার পক্ষে দাঁড়িয়েছেন। লাউডস্পিকার, পেশিশক্তি বা বিদ্বেষ ছাড়া পরিচালিত এই প্রচারাভিযানকে তিনি নৈতিক রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

    জাতীয়ভাবে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের সাফল্য কামনা করেন। ঢাকা-৯ আসনে নির্বাচিত হাবিবুর রশীদ হাবিব-কে ফোন করে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন।

    নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রচারণায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণীদের উদ্দেশে তিনি জানান, ক্ষমতার কেন্দ্রেও তাদের জায়গা আছে।

    যুক্তরাজ্যে চলে যাওয়ার গুঞ্জন নাকচ করে তিনি স্পষ্ট করেন, তার কাজ ও শেকড় বাংলাদেশেই। পাশাপাশি তিনি ‘জুলাই অভ্যুত্থান’-এর ভূমিকার কথা স্মরণ করে বলেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সেই আন্দোলনের অবদান ছিল গুরুত্বপূর্ণ। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728