• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইন নথি অপসারণ 

     dailybangla 
    04th Feb 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি নিজেদের ওয়েবসাইট থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রকাশিত নথিগুলোতে যথাযথ রিড্যাকশন না থাকায় প্রায় একশ ভুক্তভোগীর ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। নথিতে ই-মেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল।

    এক যৌথ বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে ‘জঘন্য’ উল্লেখ করে বলেন, তাদের সম্মতি ছাড়া নাম প্রকাশ ও পুনরায় ট্রমার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের পর ডিওজে জানিয়েছে, যেসব নথি নিয়ে আপত্তি উঠেছে সেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।

    ডিওজে সোমবার ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া চিঠিতে জানায়, ভুক্তভোগী বা তাদের আইনজীবীদের অনুরোধে সংশ্লিষ্ট নথি আরও ভালোভাবে সম্পাদনার জন্য প্রত্যাহার করা হয়েছে এবং নতুন আপত্তিগুলো পর্যালোচনা চলছে।

    এর আগে কংগ্রেসের নির্দেশে এপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করতে বাধ্য হয় বিচার বিভাগ। সেই নির্দেশনায় ভুক্তভোগীদের শনাক্ত করা যায়, এমন সব তথ্য গোপন রাখার বাধ্যবাধকতা ছিল।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728