• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাঁচ বছরের জন্য আপনাদের গোলাম হতে চাই: হোমনায় আব্দুল মতিন খান 

     dailybangla 
    10th Feb 2026 6:25 pm  |  অনলাইন সংস্করণ

    শেখ ফরিদ উদ্দিন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেছেন, “আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি। আপনাদের ভোটে আমি আগামী ৫ বছরের জন্য আপনাদের গোলাম হতে চাই, সেবক হতে চাই। আপনাদের সুখ-দুঃখে থাকতে চাই, আপনাদের পাহারাদার হতে চাই।”

    সোমবার (৯ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলার সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যুবদল নেতা মোখলেছুর রহমান বাবু ও রাফির সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভুইঁয়া, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আমির হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. রাজ মিয়া, হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মো. মাইন উদ্দিন, মো. মোক্তার হোসেনসহ আরও অনেকে।

    এছাড়া মাথাভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন টিপু, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম শির মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহসীন, সামসুদ্দিন আহাম্মদ চেয়ারম্যান, মো. জহিরুল ইসলাম মোল্লা চেয়ারম্যান, মোতাহার হোসেন কাবিল মেম্বার, মো. আবদুল বাতেন সরকার, আনোয়ার হোসেন বাঘা, গোলাম মোস্তফা, মো. ওমর ফারুকসহ হোমনা-তিতাসের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জনসভাকে ঘিরে হোমনা উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ২টা থেকেই সাধারণ মানুষ স্থানীয় নেতাদের নেতৃত্বে তালা মার্কার স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

    আগত নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর হোমনায় এমন বিশাল জনসমাগম তারা প্রত্যক্ষ করেছেন।

    বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তালা প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার এম এ মতিন খানকে বিজয়ী করে মরহুম এম কে আনোয়ার ও জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের সুযোগ্য উত্তরসূরি হিসেবে সংসদে পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    বিআলো /তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728