• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানের ম্যাচের ভেন্যু প্রস্তুতিতে ব্যয় ৭১ কোটি টাকা 

     dailybangla 
    08th Feb 2026 9:26 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে কলম্বোর ঐতিহাসিক সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে শুধু ফ্লাডলাইট বসাতেই খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটির বেশি টাকা।

    বাংলাদেশের অনুপস্থিতিতে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলটি নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। এই ম্যাচকে ঘিরে স্টেডিয়ামটিতে দীর্ঘদিনের আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

    ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে টুর্নামেন্টের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে পাকিস্তান। সেই প্রেক্ষাপটে এসএসসিকে আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে বসানো হয়েছে নতুন এলইডি ফ্লাডলাইট ও পর্যবেক্ষণ টাওয়ার। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, শুধু ফ্লাডলাইট ব্যবস্থায় ব্যয় হয়েছে প্রায় ১৮০ কোটি লঙ্কান রুপি।

    ১৬ বছর পর এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরছে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২৩ সালে, যেখানে বাংলাদেশকে টেস্টে হারিয়েছিল শ্রীলঙ্কা। এসএসসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সামান্তা দোদানওয়েলা বলেন, শহরের প্রাণকেন্দ্রে থাকা এই ভেন্যুতে দর্শকের অভাব হবে না বলে তারা আশাবাদী।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728