• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পূর্বাচল প্রকল্পে দুর্নীতি: আদালতে রায় ঘোষণা 

     dailybangla 
    01st Dec 2025 3:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আদালত শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

    সোমবার বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এ বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা করেন।

    তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। পরে ৩১ জুলাই অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয় এবং মোট ৩২ জন সাক্ষ্য দেন।

    এর আগে ২৭ নভেম্বর পৃথক মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকেও বিভিন্ন মেয়াদে দণ্ড দেন অন্য একটি আদালত।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728