• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রচার শেষ, ভোটের রায় দিতে প্রস্তুত ভোটাররা 

     dailybangla 
    10th Feb 2026 11:47 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে এখন ভোটের অপেক্ষায় গোটা দেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন ভোটাররা।

    শেষ মুহূর্তে প্রার্থীরা রাত-ভোর পর্যন্ত নির্বাচনী এলাকায় গণসংযোগ চালান। ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তারা। অনেক প্রার্থী জানান, শেষ সময়ের প্রতিটি মুহূর্তই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।

    এদিকে, বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ভোটগ্রহণ চান।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার প্রায় সমান, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

    ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ এবং সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে। দেশজুড়ে ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728