প্রার্থী মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
বিআলো ডেস্ক: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
বিআলো/শিলি



