• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রেম, জীবন ও নিজের মতো থাকার কথা বললেন নুসরাত ফারিয়া 

     dailybangla 
    31st Jan 2026 9:13 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ভালোবাসা মানেই শুধু লাল গোলাপ নয়, প্রতিদিনের সম্মান আর নিজের অস্তিত্ব ধরে রাখাই আসল, এমন বিশ্বাসেই এখনও অটল চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া তার সেই বার্তাই যেন আজও তার জীবনের দর্শন হয়ে আছে।

    সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’- এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বে অতিথি হয়ে জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন তিনি। শনিবার, ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে ১০০ মিনিটের এই বিশেষ পর্বটি। সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশীদ খান।

    পডকাস্টে নুসরাত ফারিয়া বলেন, জীবনে উত্থান-পতন সবারই আসে। তবে কঠিন সময়ই তাকে চিনিয়েছে কে আপন, কে পর। জীবনের খারাপ মুহূর্তগুলোই তাকে মানুষ চিনতে সাহায্য করেছে বলে জানান তিনি।

    নিজের নাম নিয়েও মজার তথ্য শেয়ার করেন এই অভিনেত্রী। পারিবারিকভাবে তার পুরো নাম নুসরাত জাহান ফারিয়া। আর ছোটবেলায় মা আদর করে তার ডাক নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকেই এখনও তাকে ওই নামেই ডাকেন।

    আড্ডার একপর্যায়ে নুসরাত ফারিয়া জানান, খুব শিগগিরই নতুন একটি সিঙ্গেল নিয়ে আসছেন তিনি। পাশাপাশি প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন এই পডকাস্টে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728