প্লে-অফ ড্রতে মুখোমুখি রিয়াল ও বেনফিকা
dailybangla
31st Jan 2026 11:12 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফে আবারও একই মঞ্চে দাঁড়াচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে এই বহুল আলোচিত লড়াই নিশ্চিত হয়েছে।
লিগপর্বের শেষ ম্যাচে নাটকীয়ভাবে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে শীর্ষ আটে থাকার সুযোগ হারায় রিয়াল মাদ্রিদ। ফলে নবম স্থানে থেকে তাদের নামতে হচ্ছে প্লে-অফ পর্বে। সেখানে আবারও প্রতিপক্ষ হিসেবে পেল সেই বেনফিকাকেই।
আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি প্রথম লেগ এবং ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। প্লে-অফে নবম থেকে ২৪তম স্থান পাওয়া ১৬ দল লড়বে, যার মধ্যে আট দল শেষ ষোলোতে জায়গা করে নেবে।
অন্য ম্যাচগুলোতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে লিগের প্রতিদ্বন্দ্বী মোনাকোর। ইন্টার মিলান খেলবে বোদোর বিপক্ষে এবং জুভেন্টাসের প্রতিপক্ষ তুরস্কের গালাতাসারে।
বিআলো/শিলি



