ফতুল্লায় দৈনিক ‘বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ফতুল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন। ফতুল্লা প্রতিনিধি নজরুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো’র দীর্ঘ পথচলা, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি আরও বহুদূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুর, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি আশরাফুল হক আশু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য সেলিম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিআলো/তুরাগ



