• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার 

     dailybangla 
    07th Feb 2026 9:52 pm  |  অনলাইন সংস্করণ

    সেতু আক্তার, ফরিদপুর : ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728