• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফিটনেসবিহীন উপদেষ্টা পরিষদ দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়: নুরুল হক নুর 

     dailybangla 
    01st Jul 2025 6:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’ বা সক্ষমতা রয়েছে, তা দিয়ে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, গত বছরের জুলাই গণআন্দোলনের শহীদ আবু সাঈদের পরিবার এখনও রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পায়নি, যা সরকারের ব্যর্থতা।

    মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮–২০২৪) শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    নুর বলেন, জুলাই গণআন্দোলন কোনো বিভাজনের নয়, বরং এটি ঐক্যের প্রতীক। অথচ এখন ঐকমত্য কমিশনের আলোচনায় অনেক দল অনৈক্যের বার্তা দিচ্ছে। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে অনেকে নিজেদের অবস্থান থেকেই সরছে না। জাতীয় স্বার্থে আমাদের উচিত বিভেদমূলক বক্তব্য এড়িয়ে ঐক্যের রাজনীতি চর্চা করা।

    তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টার লন্ডন সফরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য অত্যন্ত হতাশাজনক। সবাই আপস করলেও, আওয়ামী লীগ ও তাদের মিত্রদের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপস করবে না।

    জাতীয় পার্টি প্রসঙ্গে নুর বলেন, যারা মনে করে জাতীয় পার্টিকে আবার ফিরিয়ে আনবে, তারা ভুল করছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর ১৪ দল নিয়ে কোনো আপস হবে না। আমরা বরাবরই বলেছি, জাতীয় সরকার গঠন না করায় আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    গণভোটের দাবিও তোলেন তিনি। বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য নেই, সেগুলো নিরসনে প্রয়োজনে গণভোট আয়োজন করতে হবে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক নীলা শেখ, হাবিবুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728