• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ইশতেহার প্রকাশ 

     dailybangla 
    09th Feb 2026 9:44 pm  |  অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত তুহিন, ফেনী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেনী জেলার দাগনভূঞা উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে প্রার্থী বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি, খুন-জুলুম ও অন্যায়ের রাজনীতি থেকে দেশকে মুক্ত করে মানবতার রাজনীতির ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য। তিনি বলেন, সব ধর্ম ও মতের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে একটি শান্তিময় ও উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী দাবি করেন, বর্তমান সময়ের জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র ও অর্থনীতির সংকট মূলত রাজনৈতিক সংকটের ফল।

    একক ধর্মের অপব্যাখ্যা ও বস্তুবাদী জাতীয়তাবাদের নামে গোষ্ঠীবাদী স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এ ধরনের রাজনীতি মানুষের অধিকার ও স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দিয়েছে। তিনি বলেন, একক গোষ্ঠীবাদী রাষ্ট্রব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।

    খুন, সন্ত্রাস, দুর্নীতি, মিথ্যা মামলা ও রাষ্ট্রীয় দমন-পীড়নকে তিনি এই ব্যবস্থার ফল হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে প্রার্থী আরও বলেন, সব মানুষের প্রতিনিধিত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই মানবাধিকারের সুরক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। মানবতার রাজনীতির মাধ্যমে দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও নিরাপদ রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব ফেনী জেলার নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728