• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বন্দরে প্রাইম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক দোয়া ও বিদায় অনুষ্ঠান 

     dailybangla 
    20th Dec 2025 10:30 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মু্ছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজারে অবস্থিত প্রাইম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক দোয়া ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল মান্নান মাস্টার। সার্বিক সহযোগিতা করেন রৌশন আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক ও বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইমরুল কায়েস ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাইম কিন্ডারগার্টেন স্কুল এবং এডুকেয়ার কিন্ডারগার্টেনের পরিচালক সিদ্দিকুর রহমান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌশন আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর শওকত আকবর।

    প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।

    প্রধান আলোচক কোটা সংস্কার আন্দোলনের রূপকার শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বর্তমানে সন্তান এ+ পেল কি না তার চেয়ে বড় বিষয় হলো শিশু সঠিকভাবে পাঠ শিখছে কি না এবং আত্মবিশ্বাস অর্জন করছে কি না।

    তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে যেমন ভাসানীকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, তেমনি কোটা সংস্কার আন্দোলনকেও গুরুত্ব দেওয়া হয়নি। আন্দোলনের নেতৃত্বদানকারী ভিপি নুর, রাশেদ খান, ফারুক হাসান ও আখতারদেরও মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন বোর্ডের ভাইস চেয়ারম্যান একেএম শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, শিক্ষা সচিব কাজী হাসান কবিরুল ইসলাম, সিলভার ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক বাবু ছারোয়ার, বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব আইরিন সুলতানা ও সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি প্রমুখ।

    অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিদের নিয়ে কেক কেটে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

    স্কুলের প্রধান শিক্ষিকা তাছলিমা আক্তারের সার্বিক সমন্বয়ে এবং সিনিয়র শিক্ষিকা লহ্মী সাহা ও সহকারী শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

    বিআলোে/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728