• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে পুলিশ কনস্টেবলের হামলায় সাংবাদিক হাসপাতালে, দোষী সদস্য ক্লোজড 

     dailybangla 
    09th Dec 2025 10:05 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: বরিশালে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    ঘটনার পরপরই অভিযুক্ত আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

    সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোরপূর্বক প্রবেশ করে কনস্টেবল নাবিদ আনজুম। এরপর অতর্কিতভাবে তিনি সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান। সঙ্গে সঙ্গে ৯৯৯–এ ফোন করলে পুলিশ গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    আহত ফিরোজ মোস্তফা জানান, অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে পূর্বপরিচয় থাকলেও অফিসে অবৈধ কার্যক্রমের সুযোগ না দেওয়ায় ক্ষোভ থেকে এ হামলা হয়েছে।

    মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার বলেন, “ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজ করা হয়েছে; তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা এবং দ্রুত তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728