• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তী উদযাপন 

     অনলাইন ডেক্স 
    17th Dec 2025 1:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুবসেবা ও উন্নয়ন সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ-এর রজত জয়ন্তী, ২৫তম কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং ৬০০তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত ১৩ ডিসেম্বর ২০২৫ রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মানবিক উদ্যোগের অংশ হিসেবে শিয়ালবাড়ি বস্তির দরিদ্র এক নারী গৃহকর্মীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। তিনি ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনবিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ
    পার্টনার ইন সার্ভিস কমিটি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং-এর সভাপতি সাজেদুল হক পলাশ, এমপিএইচএফ

    অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম
    প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন সভাপতি আদিবা আজম মাটি এবং প্রোগ্রাম সচিব ছিলেন বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল গালিব

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি মৌমিতা নওশীন সাথী, হাসান আল মামুন, মাসুদুল আলম, নাহিদ মুন্সী, মিজানুর রহমান, নাবির হোসেন, আশিক রহমান এবং সভাপতি ইলেক্ট অলি আহমেদ জয়

    অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে গান ও নৃত্যের মাধ্যমে রজত জয়ন্তী উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728