• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন : ডা. শফিকুর রহমান 

     dailybangla 
    01st Feb 2026 7:30 pm  |  অনলাইন সংস্করণ

    মো. রাকিব হাসান, জামালপুর  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচন ১৪শ’ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে হওয়া নির্বাচন, আয়না ঘরের অবসানের নির্বাচন এবং বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে প্রথম ভোট ‘হ্যাঁ’ এর পক্ষে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতবে।

    তিনি আরও বলেন, জামায়াতের বিজয় নয় বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান তারা। দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমীর বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ব্যাংক খালি করা হবে না। জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।

    ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় জামালপুর জেলার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন ডা. শফিকুর রহমান। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা শহীদের লাশ ও রক্তের সঙ্গে কোনো বেইমানি করতে পারবো না।

    জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাড. আব্দুল আওয়াল, জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি সুলতান মাহমুদ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728