• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বন বিট কর্মকর্তা গুরুতর আহত 

     অনলাইন ডেক্স 
    10th Dec 2025 7:06 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের নাপোড়া এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বন্য হাতির আক্রমণে বন বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৫) গুরুতর আহত হয়েছেন।

    জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের এক রেঞ্জ কর্মকর্তা জানান, অঞ্জন কান্তি বিশ্বাস টহল দেওয়ার সময় নাপোড়া হাতির ডেরা এলাকায় পড়ে যান। তখন হাতি শুড় দিয়ে তাঁকে আক্রমণ করলে তিনি ঘাড়, পেট ও কোমরে ব্যাপক আঘাত পান।

    আহত কর্মকর্তাকে সহকর্মীরা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকার ৩ নং ওয়ার্ডের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে এবং বর্তমানে নাপোড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, হাতির আক্রমণে আহত কর্মকর্তার অবস্থার কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728