বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসায় আসছে বড় পরিবর্তন
dailybangla
07th Feb 2026 2:14 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: যুক্তরাজ্যে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
নতুন ব্যবস্থায় পাসপোর্টে ভিসা স্টিকার দেওয়া হবে না। বরং যাদের ভিসা প্রয়োজন, তারা ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করবেন। এই পরিবর্তন যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.gov.uk/eVisa
ওয়েবসাইটে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/শিলি



