• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু 

     dailybangla 
    22nd Dec 2025 5:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টিস্যু পণ্যের বাজারে শীর্ষস্থান ধরে রেখে টানা অষ্টমবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।

    শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জিএম (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন এবং জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এ সময় তাদের সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ’ প্রদান করা হয় একটি স্বচ্ছ ও গবেষণাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। এ অ্যাওয়ার্ডের গবেষণা সহযোগী হিসেবে কাজ করে আন্তর্জাতিক মানসম্পন্ন মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান এনসার্চ। দেশব্যাপী ভোক্তা জরিপ থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে একটি স্বাধীন জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে থাকে।

    পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা টিস্যু দীর্ঘদিন ধরে দেশের কোটি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ভোক্তাদের নিরবচ্ছিন্ন ভালোবাসা ও বিশ্বাসের ফলেই বসুন্ধরা টিস্যু আজ বাংলাদেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।

    এই গৌরবজনক অর্জনে বসুন্ধরা টিস্যু কর্তৃপক্ষ সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728