• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন হাবিবুর রহমান পলাশ 

     dailybangla 
    04th Nov 2025 6:38 pm  |  অনলাইন সংস্করণ

    গণমাধ্যমে সৃজনশীলতা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার অনন্য স্বীকৃতি এই পুরস্কার

    নিজস্ব প্রতিবেদক: রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ অর্জন করেছেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫।৷ ‘এক্সিলেন্স ইন মিডিয়া লিডারশিপ’ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয় তাকে।

    গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম এবং চ্যানেল আই-এর জেনারেল ম্যানেজার রাজু আলীমসহ বিশিষ্ট অতিথিরা।

    হাবিবুর রহমান পলাশ বর্তমানে রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া ছাড়াও দৈনিক দেশ রূপান্তর, এশিয়ান টেলিভিশন ও দেশ রেডিওর মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন টক শো উপস্থাপনা ও গণমাধ্যমের নানা অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করছেন।

    তিনি শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728