• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ 

     dailybangla 
    28th Oct 2025 3:20 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

    দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে।

    বিইউপি ১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করাই দলের মূলমন্ত্র।

    নতুন এই রাজনৈতিক দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা, আইনের শাসন নিশ্চিত করা এবং একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা।”

    দলটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো-

    ১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করা।
    ২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা।
    ৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা।
    ৪. দেশের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণ ও লালন করা।
    ৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা।
    ৬. প্রকৃত গণতান্ত্রিক চর্চা সমুন্নত ও প্রতিষ্ঠিত করা।
    ৭. মানবাধিকার, বাক্ ও ব্যক্তিস্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সব ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা।
    ৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ।
    ৯. আন্তর্জাতিক মানদণ্ডে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
    ১০. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
    ১১. নারীদের দেশ পুনর্গঠন ও সকল স্তরের কর্মক্ষেত্রে সমঅধিকার সংরক্ষণ।
    ১২. পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
    ১৩. যুবসমাজকে সৃজনশীল কাজে অংশগ্রহণ নিশ্চিত করা।
    ১৪. প্রবাসী সুরক্ষা নীতিমালা প্রণয়ন, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করা।
    ১৫. দেশের স্বার্থে শক্তিশালী বৈদেশিক নীতি গ্রহণ।
    ১৬. দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ।
    ১৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া।
    ১৮. কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণ ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা।

    দলটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728