• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে ইটবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর 

     অনলাইন ডেক্স 
    21st Dec 2025 9:37 pm  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাপায় হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত হাফসা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খানের মেয়ে। তার মা জেবিনা আক্তার। বর্তমানে সে নানার বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের জলিল হাওলাদারের বাড়িতে থাকত।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির সামনের সড়কে খেলতে বের হলে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রলিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
    এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ট্রলিটি মীম ব্রিকসের ইট পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

    খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728