• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাগানবাড়ী আইডিয়েল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

     dailybangla 
    01st Feb 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন বাগানবাড়ী আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক এস এম জিয়াউল হক,

    মো. আজিজুল ইসলাম, মোহাম্মদ শাখাওয়াত হোসেনতুহিনসহ একাডেমির অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শুধু খেলাধুলাই নয় লেখাপড়া ও ফলাফলের দিক দিয়েও যাতে ভাল পারফরম্যান্স হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

    আজকের শিক্ষার্থীরা যদি মানবিক মানুষ হয়ে উঠতে পারে তাহলে তারাই আগামী দিনে দেশের হাল ধরতে পারবে। তাই সকল শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার বিষয়ে আরো বেশি সচেতন থাকবেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728