• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’ 

     dailybangla 
    15th Dec 2025 3:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। মেলাটি আয়োজন করা হয়েছে পল্লবী থানার বিপরীতে স্বপ্ননগর আবাসিক–১ প্রকল্পের মাঠে।

    এই মেলায় অংশ নিচ্ছে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যপণ্যের অর্গানিক ও অথেন্টিক ব্র্যান্ড ‘আদিহাট’। খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে লালিত হাঁস, মোরগ ও দেশি মুরগি নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি।

    আদিহাটের স্টলে দর্শনার্থীরা পাবেন রাসায়নিকমুক্ত পাহাড়ি ফলমূল ও সবজি, পাহাড়ি হলুদ ও মরিচের গুঁড়া, পাশাপাশি আদিবাসী ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যপণ্য। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্যাম্বো চিকেন, বাঁশ কোরলের আচার, রোজের চা, ট্র্যাডিশনাল পিঠা, কালো বিন্নি চালের ফিরনি ও মোমোস।

    এ ছাড়াও মেলায় পাওয়া যাবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী অর্গানিক খাদ্যপণ্য—যশোরের খেজুরের গুড়, খুলনার চুই ঝাল, কক্সবাজারের নানা ধরনের শুঁটকিসহ আরও অনেক পণ্য।

    মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলাটির আয়োজক স্বপ্ননগর আবাসিক প্রজেক্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটি।

    আয়োজকদের আশা, আদিবাসী খাদ্যসংস্কৃতির স্বাদ ও দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে এ মেলা দর্শনার্থীদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।

    মেলার পাশাপাশি আদিহাটের পণ্য অনলাইনে অর্ডার করা যাবে তাদের facebook.com/Adihaat পেজের মাধ্যমে অথবা ০১৭৫৪০৬৯৬৮৪ নম্বরে যোগাযোগ করে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728