• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিপুল ভোটে রাজপথ থেকে সংসদে নূর 

     dailybangla 
    13th Feb 2026 10:59 am  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: বহু জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ভোটের লড়াইয়ে জয় তুলে নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূরুল হক নূর। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে অংশ নিয়ে তিনি বড় ব্যবধানে বিজয়ী হন।

    বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পটুয়াখালী–৩ আসনের ১২৪টি কেন্দ্রের সমন্বিত ফলে নূর পেয়েছেন ৯৬ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট। ফলে ১৬ হাজার ৮২৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয় নিশ্চিত করেন তিনি।

    ফলাফল ঘোষণার পরপরই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দিত করেন। জেলা বিএনপির কার্যালয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান তার গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

    দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে পটুয়াখালী–৩ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক ডাকসু ভিপি হিসেবে পরিচিত নূরের নিজ এলাকায় প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেওয়া এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসান মামুনের অবস্থান প্রতিদ্বন্দ্বিতাকে জমিয়ে তোলে।

    উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নূরকে এ আসনে সমর্থন দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নূরকে অভিনন্দন জানান হাসান মামুন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
    জয়ের প্রতিক্রিয়ায় নূর বলেন, দলমতের ঊর্ধ্বে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তুলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তার অঙ্গীকার।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728