• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করল পিসিবি 

     dailybangla 
    01st Feb 2026 6:29 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির ভূমিকা নিয়ে অসন্তোষের মধ্যে বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি।

    শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসের পর জার্সি উন্মোচনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণেই অনুষ্ঠানটি বাতিল করা হয়।

    এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পিসিবি। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

    তবে মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। সালমান আগা ও উসমান খানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তান তোলে ১৯৮ রান। জবাবে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯০ রানের এই জয় পাকিস্তানের টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়, আর এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজ নিশ্চিত করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728