• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি, অল্পের জন্য প্রাণরক্ষা 

     অনলাইন ডেক্স 
    14th Dec 2025 4:15 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা আলোচনার সৃষ্টি করে।

    ভিডিওতে দেখা যায়, ‘বোগদাদীয়া-১৩’ নামের যাত্রীবাহী লঞ্চটি বালুবাহী বাল্কহেডটির ওপর উঠে যায়। এতে মুহূর্তের মধ্যেই বাল্কহেডটি ডুবে যেতে শুরু করলে সেখানে থাকা শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তারা সাঁতরে নিরাপদে তীরে উঠে আসেন।

    স্থানীয় সূত্র জানায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদীয়া-১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী ‘জান্নাতি’ নামের বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাল্কহেডটি ডুবে যায়।

    ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহমেদ বলেন, “চাঁদপুরের দশআনি এলাকা থেকে বালু নিয়ে ঢাকায় আসছিল বাল্কহেডটি। ফতুল্লা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোগদাদীয়া-১৩ লঞ্চটি সোজাসুজি বাল্কহেডের দিকে এগিয়ে আসে। গতি পরিবর্তনের চেষ্টা করেও রক্ষা পাওয়া যায়নি।”

    পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার পর পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। কেউ হতাহত হননি। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের কাজ শিগগিরই শুরু করা হবে।”

    আইনগত ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728