• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ায় আকিফকে শুভেচ্ছা জানালেন ডিসি 

     dailybangla 
    01st Feb 2026 8:24 pm  |  অনলাইন সংস্করণ

    মাসুদ অর্ণব, মুন্সীগঞ্জ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী রাদওয়ান রিদভী আকিফ মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    রবিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয়ে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করায় আকিফকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার হাতে অভিনন্দন স্মারক তুলে দেন।

    শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসকের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার এবং আকিফের অভিভাবকরা।

    উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী রাদওয়ান রিদভী আকিফ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সন্তান। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন।

    সাক্ষাৎকালে জেলা প্রশাসক আকিফের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তার এই অর্জন জেলার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728