• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়া-৫: বিএনপি প্রার্থী এড: আব্দুল মান্নানের বিজয়ে বিভিন্ন মহলের অভিনন্দন 

     dailybangla 
    13th Feb 2026 9:09 pm  |  অনলাইন সংস্করণ

    জ. ই বুলবুল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এতে গণমাধ্যম সহ বিভিন্ন মহলের অভিনন্দন অব্যহত রয়েছে।

    এ আসনে মোট ১৫৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

    প্রাপ্ত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।

    নবীনগর উপজেলার সহকারি রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। সরজমিন এলাকায় ঘুরে এসে দেখা যায় কোথাও কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। অন্তত শান্তি ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘ ১৭ বছর পরের এই কাংখিত নির্বাচন।

    এ প্রসঙ্গে জিনোদপুর ইউনিয়ন এর হুরুয়া ভোট কেন্দ্রের এক ভোটার ফজলুল হক সরকার (ফজলু) বলেন, এমন শান্তি প্রিয় নির্বাচন হাতে কালি লাগিয়ে ভোট দিতে যে পারবো তা কল্পনার অতীত ছিলো। সে জন্য প্রধান উপদেষ্টা ড.ইউনুস কে অভিনন্দন জানাই। এমন মন্তব্য আরো অনেকরই মাঝে শুনা যায়। রাত থেকে বিজয়ী প্রার্থী এডভোকেট এম. এম এ মান্নান কে অভিনন্দন জানতে ব্যস্ত সময় পার করছেন দলমত নির্বিশেষে।

    গতকাল নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহসভাপতি জ. ই বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক, সাইদুল আলম সোহরাব, সাংবাদিক হেলাল উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728