• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: নানক 

     dailybangla 
    11th Jun 2024 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, টেকসই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের জন্য পরিবেশ ধ্বংস করতে চাই না। কারণ আমাদের একটাই পৃথিবী। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এ বিষয়ে যত্নশীল হতে হবে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

    মন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সেমিনারে আরো ছিলেন বিজিএমই-এর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সের ডেপুটি হেড অব মিশন থাইস ওডট্রা, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জান জানোস্কি, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন প্রমুখ। মন্ত্রী বলেন, বিশ্বে তৈরি পোশাকের (আরএমজি) দ্বিতীয় বড় উৎপাদক হিসেবে বাংলাদেশের সার্কুলার ইকোনমিতে দারুণ সম্ভাবনা রয়েছে।

    কারণ আরএমজি বর্জ্য উৎপাদনেও বাংলাদেশ দ্বিতীয়। সার্কুলার ইকোনমির চাবিকাঠি হলো বজা হ্রাস, পুনর্ববিহার ও রিসাইকেল। এর লক্ষ্য সীমিত সম্পদ ব্যবহার করে বেশি উপযোগিতা তৈরি করা। এতে উৎপাদক ও ক্রেতা উভয়ই লাভজনক হতে পারে। সে ক্ষেত্রে শিল্পোত্তর বর্জ্যের সব সম্ভাবনা কাজে লাগাতে হবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রমাণ করে দেশের অর্থনৈতিক ও শিল্প বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এ দেশের পোশাক উদ্যোক্তারা সীমিত সম্পদ ব্যবহার করে যেভাবে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করছে তা প্রশংসার দাবি রাখে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728