• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিসিবির উচ্চপর্যায়ের বৈঠক 

     dailybangla 
    04th Feb 2026 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মিরপুরে সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেট কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া ও বয়স যাচাই ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

    এছাড়া কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু, বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো উন্নয়ন এবং দেশব্যাপী ঘরোয়া ক্রিকেটারদের একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির প্রস্তাব আলোচিত হয়। বিসিবি আরও জানায়, কোচিং ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চালুর প্রস্তাবও সভায় গুরুত্ব পায়। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক, কোচ, নির্বাচক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728