• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল 

     dailybangla 
    18th Oct 2025 10:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে দর্শকদের উদ্দীপনা ছিল তুঙ্গে।

    ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন, এবং টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী।

    ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ন’ ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

    আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে উঠেছে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728