• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভাতা বাড়ছে দুই ধাপে, আন্দোলনে আশার বার্তা শিক্ষকদের 

     dailybangla 
    21st Oct 2025 5:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত শিক্ষকরা শিগগিরই নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন- এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারের সামর্থ্য সীমিত হলেও শিক্ষকদের দাবি যৌক্তিক; তাই বাস্তবতার নিরিখে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার বরাতে সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে।

    প্রধান উপদেষ্টা বলেন, “১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পথে। তাই একবারে ২০ শতাংশ বাড়ানোর মতো সামর্থ্য এখনো ফেরেনি। তবে সরকার শিক্ষকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

    বেসরকারি শিক্ষকদের দাবির বিষয়ে সাম্প্রতিক দিনগুলোতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

    শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নতুন উদ্যমে ভূমিকা রাখবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728