• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতের বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ 

     dailybangla 
    24th Sep 2024 9:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ ভারতের কাছে হার ও মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সাইফুল বারী টিটুর দল তাকিয়ে ছিল ভারত ও মালদ্বীপের শেষ গ্রুপ ম্যাচে দিকে।

    এ ম্যাচে একাধিক গোলের ব্যবধানে ভারতের জয়ই কেবল খুলে দিতে পারে বাংলাদেশের ভাগ্য। এই সমীকরণ সামনে রেখে মঙ্গলবার এ ম্যাচে পাখির চোখ করেছিল বাংলাদেশের যুবারা। ভারতের বড় জয়ে সমীকরণ মিলে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।

    ভুটানের রাজধানী থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরই বাংলাদেশের মুখে হাসি ফুটতে শুরু করে। শেষ পর্যন্ত ভারতের যুবারা ৩-০ ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখানোর পাশাপাশি বাংলাদেশও হয়ে যায় গ্রুপ রানার্সআপ। নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।

    ‘বি’ গ্রুপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে আছে ভুটান ও পাকিস্তান। দুই দলের পয়েন্টই ৪ করে। বুধবার পাকিস্তান-শ্রীলংকা ও ভুটান-নেপাল ম্যাচের ফলাফল নির্ধারণ করবে এই গ্রুপ থেকে কোন দুই দল উঠকে নকাউট পর্বে। বাংলাদেশ ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ায় ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নদের বিপক্ষে। প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে বুধারের ম্যাচ পর্যন্ত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728