• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত, সমর্থকদের হতাশা 

     dailybangla 
    07th Feb 2026 1:48 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওই ম্যাচের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে আইসিসি।

    সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে, তাদের দল ভারত ম্যাচ খেলবে না। ফলে ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

    এই পরিস্থিতিতে আইসিসি আপাতত টিকিট বিক্রি স্থগিত রেখেছে। যদি পাকিস্তান অবস্থান পরিবর্তন করে খেলতে সম্মত হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য, প্রথম দফায় টিকিট ছাড়ার পর খুব অল্প সময়েই সব টিকিট বিক্রি হয়ে যায়। অনেক সমর্থক ম্যাচের আশায় হোটেল ও বিমানের টিকিটও বুক করেছিলেন।

    আইসিসি এখনো পাকিস্তানের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়নি। বরং তাদের ম্যাচে অংশ নিতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728