• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভালোবাসার আবেশে এলো ‘জোছনা রাতে’ 

     dailybangla 
    14th Feb 2026 5:00 am  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রকাশ্যে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী সুবর্না রহমান–এর নতুন মিউজিক ভিডিও জোছনা রাতে। ৫ ফেব্রুয়ারি ’২৬, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অনানুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

    শাওন পান্থের কথায় এবং হৃদয় হাসিলের সুরে নির্মিত মিষ্টি ভালোবাসার এই গানটি ইউটিউবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও সাহিত্যিক ওসমান গণি মনসুর।

    গানটির মিউজিক কম্পোজিশন করেছেন হৃদয় হাসিন ও সায়েম রহমান। আর ভিডিও সম্পাদনার দায়িত্বে ছিলেন অনিমেষ শর্মা। পুরো মিউজিক ভিডিওটি আধুনিক প্রযুক্তির ব্যবহারে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করা হয়েছে।

    গানটি নিয়ে শিল্পী সুবর্না রহমান বলেন, “এ ধরনের গান আমি আগে কখনো করিনি। এটাই আমার প্রথম এক্সপেরিমেন্টাল কাজ। আমার গানের দর্শক-শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্যই গানটি করা। আমি আশাবাদী গানটি সবার ভালো লাগবে। অনুরোধ, গানটি কেমন লাগলো—ভালো-মন্দ জানাবেন এবং বিশেষ করে ভালোবাসা দিবসে গানটি শুনবেন।”

    ভালোবাসার আবহে নির্মিত ‘জোছনা রাতে’ ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। শিল্পীর প্রত্যাশা, এই বিশেষ দিনে গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728