• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভূঞাপুরে ফলদা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন 

     dailybangla 
    01st Feb 2026 7:38 pm  |  অনলাইন সংস্করণ

    তারিকুল ইসলাম শিপন, ভুঞাপুর (টাঙ্গাইল) : ‎টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন সুষ্ঠু করতে ফলদা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।

    রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

    এ সময় তারা বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    পরিদর্শনকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728