• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভেনেজুয়েলার আকাশসীমা খুলছে যুক্তরাষ্ট্র 

     dailybangla 
    30th Jan 2026 2:42 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ওপর দিয়ে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই মার্কিন নাগরিকরা দেশটিতে নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

    বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিষয়টি জানানো হয়েছে। তিনি পরিবহণ মন্ত্রণালয় ও সামরিক কর্তৃপক্ষকে দ্রুত আকাশসীমা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    এর আগে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় বন্ধ থাকা মার্কিন দূতাবাস পুনরায় চালুর প্রস্তুতির কথাও কংগ্রেসকে জানিয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

    ২০১৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ভ্রমণে কঠোর সতর্কতা জারি করেছিল। সর্বশেষ আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তারা কয়েক মাসের মধ্যেই ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728