• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ 

     dailybangla 
    09th Feb 2026 1:02 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

    ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম রোববার এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠান। নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না।

    তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্ধারিত আনসার সদস্যরা প্রয়োজন অনুযায়ী মোবাইল রাখতে পারবেন। বিশেষ করে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ফোন বহনের অনুমতি পাবেন।

    এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা হলে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728