• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটারদের সুবিধায় নতুন অ্যাপ চালু করল ইসি 

     dailybangla 
    06th Feb 2026 10:21 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপে মিলবে ভোটকেন্দ্রসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য।

    ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

    এই অ্যাপে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত হালনাগাদ তথ্য ও ফলাফলও জানা যাবে।

    অ্যাপটি ব্যবহারের জন্য জন্মতারিখ ও ভোটার আইডি নম্বর দিতে হবে। এরপর ভোটার আইডি নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য দেখা যাবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728