ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শুক্রবার কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন, যেখানে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ১১ শতাংশ।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। পোস্টাল ব্যালটে বৈধ ভোটের হার ছিল ৭০ দশমিক ২৫ শতাংশ। প্রবাসী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কারাবন্দিরাও এ ব্যবস্থায় ভোট দেন।
নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত থেকেই ফলাফল আসতে শুরু করে।
বিআলো/শিলি



