মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা চৌরাস্তায় এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
৫নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইতালি প্রবাসী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম মমিন। তাঁর সহযোগিতায় কোরআন খতম ও মিলাদ মাহফিলটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মুঠোফোনে সংযুক্ত হয়ে ইতালি প্রবাসী মাসুদুল ইসলাম মমিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি চাঁদপুর-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ডা. মুহাম্মদ জালাল উদ্দিনের জন্য বিশেষ দোয়া কামনা করেন, যাতে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়ে মতলববাসীর সুখ-দুঃখের কথা তুলে ধরতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান খোকা লস্কর, ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টো মিয়া, সহ-সভাপতি ইলিয়াস মিয়াজী, সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, ৫নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলটি ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
বিআলো/তুরাগ



