মধুপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা.আব্দুল্লাহ হেল কাফির নেতৃত্বে মধুপুরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াত ইসলামীর মধুপুর শাখার নেতা-কর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বর হয়ে মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মোন্তাজ আলী। বক্তব্য রাখেন টাঙ্গাইলে ১ আসনের প্রার্থী ডাক্তার আব্দুল্লাহেল কাফি। জামায়াতে ইসলামী, মধুপুর উপজেলা শাখার মাওলানা মো. রিজোয়ানুল্লাহ খান রিদোয়ান,
সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, মধুপুর উপজেলা শাখা, মাওলানা মো. মোকাদ্দেস হোসাইন বাইতুলমাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, মধুপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম মারুফী, মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেলাল হোসেন, শিবিরকর্মী ও যুব পরিষদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



