• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট–২০২৬ অনুষ্ঠিত 

     dailybangla 
    30th Jan 2026 8:13 pm  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট–২০২৬” ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

    ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর.এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব।

    বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন— তাঁতবাড়ির এমডি ও ফ্যাশন ডিজাইনার মোঃ আসাদুজ্জামান, স্টাইলবাড়ির ফাউন্ডার ও সিইও মোঃ উমর ফারুক, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, আলবার্তা এডুকেশনের সিইও জেবুন নেছা, গেস্ট স্পিকার হিসেবে পাহাড়তলী এগ্রো ফরেস্টের চেয়ারম্যান ও সংগীতশিল্পী জাহিদ অন্তু, সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জিঃ এস.এম শহিদুল আলম, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এস.এম মাহবুব আলম শুভরাজ, সংগীত পরিচালক শওকত আলী ইমন, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান।

    ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান

    ময়ূরপঙ্খীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসা, সাংবাদিকতা, সংস্কৃতি, মিডিয়া, সমাজসেবা, চিকিৎসা ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে “অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স” প্রদান করা হয়।

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
    সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, রূপসী বাংলা সাংবাদিক মো. রুবেল ভূইয়া, বাংলাদেশ প্রতিদিনের মাসুম জয়, অভিনেতা সজল নূর, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, জিনাতারা তন্বী, জেআই খান আরিয়ান, মাহমুদ নোবেল, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, গৌতম সাহা, কনটেন্ট ক্রিয়েটর রাহানা রাখি, আবু নুসরাত ভিক্টর, সংগীতশিল্পী সুমি রানী, সংবাদ পাঠিকা লিজা চৌধুরী, রোকসানা নিহা, আরফাত সিদ্দিক, সানোয়ার খান, রাজ রিপা, অনাহিতা, তানিয়া ইসলাম, এসআই সুমন প্রমুখ।

    এছাড়াও সার্জারি চিকিৎসায় ডা. একরামুল হক জোয়ার্দার, অটিজম গবেষক ডা. রাসেল আক্তার, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, উদ্যোক্তা ও গীতিকবি শেলিনা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. আর মজিদ, অটিজম বিশেষজ্ঞ লায়ন তপন কুমার নাথসহ আরও অনেক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

    সাংস্কৃতিক পরিবেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

    অনুষ্ঠানজুড়ে ছিল নাচ, গান ও কেক কাটার মাধ্যমে আনন্দঘন উদযাপন। পাশাপাশি আন্তর্জাতিক আয়োজন “আইপা অ্যাওয়ার্ড”–এর দ্বিতীয় আসর আয়োজনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়।

    অনুষ্ঠান শেষে আয়োজক রুহিত সুমন বলেন, “ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীজনদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728