• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদকমুক্ত বরিশাল গড়ার অঙ্গীকার মুফতী ফয়জুল করীমের 

     dailybangla 
    31st Jan 2026 12:06 am  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম। তিনি বলেন, ক্ষমতা অর্জন নয়—বরং আমানতদার ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

    শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় বরিশাল নগরীর রুপাতলী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মাদক আজ দেশের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবখানেই এর ভয়াবহ প্রভাব পড়ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।

    মুফতী ফয়জুল করীম আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী অবস্থান—কাউকেই ছাড় দেওয়া হবে না।

    তিনি জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক ধারায় ফিরিয়ে আনতে কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষার প্রসার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে।

    তিনি বলেন, হাতপাখা প্রতীক ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতীক। এই প্রতীকের মাধ্যমে জনগণ একটি স্বচ্ছ, মানবিক ও নৈতিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নিতে পারে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানে সাড়া দেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728