• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘মাদক নেতা’ বিতর্কের পর মুখোমুখি ট্রাম্প-পেত্রো 

     dailybangla 
    04th Feb 2026 2:44 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘদিনের প্রকাশ্য বাকযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের পর প্রথমবার হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

    মঙ্গলবার ওভাল অফিসে প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনার পর দুই নেতাই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন। এর আগে ট্রাম্প পেত্রোকে ‘অবৈধ মাদক চক্রের নেতা’ আখ্যা দিয়েছিলেন, আর পেত্রো ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।

    বৈঠক শেষে পেত্রো বলেন, আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও তারা কার্যকর আলোচনায় পৌঁছাতে পেরেছেন। সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে ট্রাম্প তাকে নিজের লেখা দ্য আর্ট অব দ্য ডিল বইটি উপহার দেন এবং হাতে লেখা বার্তায় পেত্রোকে ‘গ্রেট’ বলে উল্লেখ করেন।

    আলোচনার মূল বিষয় ছিল মাদক পাচার দমন। ট্রাম্প কলম্বিয়ায় কোকা চাষ নির্মূলে আরও কঠোর সামরিক পদক্ষেপ চান। তবে পেত্রো জানান, কৃষকদের স্বেচ্ছায় বিকল্প পথে আনাই তার সরকারের কৌশল। তিনি জোর দিয়ে বলেন, দরিদ্র কৃষকদের নয়, বড় মাদক কারবারিদের লক্ষ্য করা উচিত।

    এছাড়া গাজা যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং লাতিন আমেরিকার রাজনৈতিক স্বাধীনতা নিয়েও মতবিনিময় হয়। বৈঠকের এক পর্যায়ে পেত্রো ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপিতে একটি অক্ষর যোগ করে সেটিকে ‘মেক আমেরিকাস গ্রেট এগেইন’ বানান, যা আলোচনার একটি আলোচিত মুহূর্ত হয়ে ওঠে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728